ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফলে মোট গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৩.০৪ শতাংশ।
প্রকাশিত তথ্যানুযায়ী, এসব পর্বে সর্বমোট ১১,০৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৭৫২ জন পাস করেছে এবং ৬,২৮৮ জন ফেল করেছে।
পর্বভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১ম পর্বে পাশের হার ২১.৩৭ শতাংশ, যেখানে ২,৬৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৬ জন উত্তীর্ণ হয়েছে। ২য় পর্বে পাশের হার ৩০.১১ শতাংশ; ২,১০২ জনের মধ্যে ৬৩৩ জন পাস করেছে। ৪র্থ পর্বে পাশের হার ৩২.৩৪ শতাংশ; ২,০০৭ জনের মধ্যে ৬৪৯ জন উত্তীর্ণ হয়েছে।
৬ষ্ঠ পর্বে পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২.৮৪ শতাংশ, যেখানে ১,৭১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩৩ জন পাস করেছে এবং ৯৭৮ জন ফেল করেছে। অন্যদিকে ৮ম পর্বে প্রায় শতভাগ সাফল্য দেখা গেছে—১,৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৮২৪ জন পাস করেছে এবং মাত্র ৭ জন ফেল করেছে।
এদিকে সারাদেশের চিত্রে মোট পাশের হার ৪০.১ শতাংশ। দেশের ২,১৮,৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭,৬৪৩ জন পাস করেছে এবং ১,৩০,৯৩০ জন ফেল করেছে।
বিশ্লেষণে দেখা যায়, জাতীয় গড়ের তুলনায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফলাফল কিছুটা ভালো হলেও নিম্ন পর্বগুলোতে পাশের হার তুলনামূলক কম, যা শিক্ষার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা নির্দেশ করে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
ডিএন/এসআর


