Home সংবাদজাতীয় সম্মাননা পাচ্ছেন ঢাকা পলিটেকনিকের দুই শিক্ষক

জাতীয় সম্মাননা পাচ্ছেন ঢাকা পলিটেকনিকের দুই শিক্ষক

by Diploma News
0 comments

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনার জন্য নির্বাচিত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড বিভাগের দুই শিক্ষক—ইন্সট্রাক্টর তছলিম উদ্দিন ও ড. মো. শাহরিয়ার আলম।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত গুণী শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড বিভাগের এই দুই শিক্ষকের জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের অবদানকে এই স্বীকৃতি আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জাতীয় পর্যায়ে দুই শিক্ষকের এই অর্জন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্যও একটি গৌরবময় ও উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

You may also like