
ডিপ্লোমা-ইন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিসারিজ, লাইভষ্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নভেম্বর-ডিসেম্বর, ২০২৩ মাসে অনুষ্ঠিত ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিসারিজ, লাইভষ্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল ২২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রকাশ করা হয়েছে।
ক) তত্ত্বীয় পরীক্ষা উত্তরপত্র পুন:নিরীক্ষণ: উক্ত ফলাফলে যে সকল পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত ফি প্রদান করে পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী ২৭-০২-২০২৪ খ্রি: হতে ০৭-০৩-২০২৪ খ্রি: তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৭-০২-২০২৪ খ্রি: হতে ০৭-০৩-২০২৪ খ্রি: তারিখের মধ্যে অনলাইনে প্রেরিত পুনঃনিরীক্ষণের আবেদনের অনলাইন কপি প্রিন্ট করতে হবে। অতঃপর বিষয় প্রতি ৩০০ টাকা হারে পুনঃনিরীক্ষণ ফি বাবদ প্রতিষ্ঠান কর্তৃক 12-03-2024 খ্রিঃ হতে ১৪-০৩-২০২৪ খ্রিঃ পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে এন্ট্রি ব্যতীত পুনঃনিরীক্ষণের কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
4) CGPA এবং PF সংক্রান্ত সংশোধন:
(১) প্রকাশিত ফলাফলে ৮ম পর্বের পরীক্ষার্থীদের CGPA উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ঐসকল শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় পর্বের (যার জন্য যা প্রযোজ্য) প্রাপ্ত GPA এবং টেবুলেশন শীট/ মার্কসীটসহ ০৭-০৩-২০২৪ খ্রি. তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন সরাসরি বোর্ডের টেক্সটাইল/কৃষি পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
(২) প্রকাশিত ফলাফলে PF সংক্রান্ত সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে উপযুক্ত প্রমাণকসহ (প্রদেয় PF নম্বর, হাজিরা সীট ইত্যাদিসহ) ০৭- ০৩-২০২৪ খ্রি. তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন সরাসরি বোর্ডের ডিপ্লোমা টেক্সটাইল/কৃষি পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
বি:দ্র: CGPA এবং PF এবং স্থগিত ফলাফল সংক্রান্ত সংশোধনের জন্য আবেদনের সাথে প্রতিষ্ঠান জরিমানা প্রযোজ্য হবে।
। তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে আবেদনের তথ্য এন্ট্রির প্রক্রিয়া:
www.bteb.gov.bd এর হোম পেইজে উত্তরপত্র পূণঃনিরীক্ষণ/ স্থগিত ফলাফল তথ্যসমূহ এন্ট্রি করতে হবে।
প্রতিষ্ঠান কোড ও পাসওয়ার্ড দিয়ে উত্তরপত্র পূণঃনিরীক্ষণের
ঘ) সোনালী সেবার মাধ্যমে পুনঃনিরীক্ষনের ফি জমা দেয়ার বিস্তারিত নিয়মাবলী নিয়ে Flow Chart এ উল্লেখ করা হলো:
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
