২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে একাধিক জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্রে এসএসসি/সমমান পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।
জেনে নিন ভর্তি পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যাবলী-
✅পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।
✅পরীক্ষার্থীকে এসএসসি/সমমানের পরীক্ষার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
✅মোবাইল ফোন, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। পরীক্ষায় জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট স্কয়্যার, কম্পাস, এবং কোন প্রকার তথ্য আদান-প্রদান কাজে ব্যবহারযোগ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবেনা।
✅পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
✅একজন পরীক্ষার্থীর জন্য সেট কোড পূর্বনির্ধারিত থাকবে; পরীক্ষার্থীর জন্য সেট কোডটি এ প্রবেশপত্রে উল্লেখ করা আছে। পরীক্ষার হলে সরবরাহকৃত ওএমআর ফরমটির সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।
✅পরীক্ষার্থী তার নির্দিষ্ট কোডের প্রশ্নপত্র প্রাপ্তির বিষয়টি নিজে নিশ্চিত হবেন।
✅পরীক্ষায় কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার্থীকে কক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং তার ভর্তি পরীক্ষা বাতিল হয়ে যাবে।
✅আবেদনকৃত সকল কারিকুলামের জন্য একটি মাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মেধাক্রম অনুসারে আবেদনকৃত সকল কারিকুলামেই নির্বাচিত হতে পারে। তবে একটি মাত্র প্রতিষ্ঠানেই ভর্তি হতে হবে।
✅ভর্তির সময় ভর্তি পরীক্ষার এই প্রবেশপত্রটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, নোটিশ, শিক্ষা-সংক্রান্ত, ভর্তি তথ্য এবং চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ তথ্য, সংবাদ, নোটিশ বা যেকোনো আপডেট আমাদের জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
