ডিপ্লোমা শিক্ষার খবর, ক্যাম্পাসের নানা আয়োজন এবং শিক্ষার্থীদের সাফল্য ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ডিপ্লোমা নিউজ।
পদের নাম
ক্যাম্পাস প্রতিনিধি (ভিডিও)
দায়িত্ব ও কাজের বিবরণ-
- নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করা।
- ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ঘটনা, অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা ও অন্যান্য আয়োজনের ভিডিও ধারণ করা।
- শিক্ষার্থীদের সাফল্য, সম্ভাবনা, উদ্ভাবন ও ব্যতিক্রমী উদ্যোগের গল্প ভিডিওর মাধ্যমে তুলে ধরা।
- শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ধারণ করা।
- ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার্থীদের মতামত ভিডিওর মাধ্যমে তুলে ধরা।
- কারিগরি ও ডিপ্লোমা শিক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম নিয়ে ভিডিও তৈরি করা।
- ধারণ করা ভিডিও নির্ধারিত নিয়মে ও সময়ে ডিপ্লোমা নিউজের সম্পাদকীয় বিভাগে পাঠানো।
- ভিডিও ধারণের সময় তথ্যের সঠিকতা, উপস্থাপনার মান এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নিশ্চিত করা।
যোগ্যতা ও দক্ষতা-
- দেশের যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
- ভিডিও কনটেন্ট তৈরির প্রতি আগ্রহ থাকতে হবে।
- স্মার্টফোন দিয়ে মানসম্মত ভিডিও ধারণের দক্ষতা থাকতে হবে।
- ক্যামেরার সামনে কথা বলা এবং অন্যের সাক্ষাৎকার নেওয়ার মানসিকতা থাকতে হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে।
- দায়িত্বশীল, সৃজনশীল ও সময়নিষ্ঠ হতে হবে।
- পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র-
- নিজ নিজ পলিটেকনিক ইনস্টিটিউট।
আবেদনের নিয়ম-
আবেদন করতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে ই-মেইল করুন: newsdiploma@gmail.com এবং ভিজিট করুন www.diplomanews.com
ডিপ্লোমা নিউজের সঙ্গে যুক্ত হোন। আপনার ক্যাম্পাসের গল্প তুলে ধরুন ভিডিওর মাধ্যমে, পৌঁছে দিন সারা দেশের শিক্ষার্থীদের কাছে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
