জেনে নিন পলিটেকনিকের ভর্তির ফল প্রকাশের সময়

Diploma News
1 Min Read

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। যেখানে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন, টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তির জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা।

আগামী পহেলা জানুয়ারি প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ হবে। উক্ত ফলফলা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে। একই সাথে আবেদনের সময়ে যে মোবাইল দেওয়ার হয়েছে সেই নাম্বারেও মেসেজে মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, দেশে ৫৬৪টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। যার মধ্যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সংখ্যা ৫১৫টি। আর বাকিগুলো সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

এছাড়া এইচএসসি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি, ডিপ্লোমা ইন কমার্স, একটি গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ও একটি গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউটটে শিক্ষাথী ভর্তি করা হয়। এসব প্রতিষ্ঠানে সবমিলিয়ে আসন রয়েছে প্রায় ৯ লাখ।

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

TAGGED:
Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS
Leave a Comment