ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পূবালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব মোহাম্মদ আরিফুর রহমান।
রোববার (২৭শে সেপ্টেম্বর, ২০২৬) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে ডিজিএম রহমান উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন এবং পূবালী ব্যাংকের কর্পোরেট স্যোশাল এক্টিভিটির বিভিন্ন দিক সম্পর্কে তাকে অবহিত করেন।
এ সময় উভয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে ডুয়েটের সাথে পূবালী ব্যাংকের বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ, বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ এবং ভবিষ্যতে সম্ভাব্য যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
