উদ্বোধনী দিনেই মেট্রোরেল চালাবেন যে নারী

Diploma News
2 Min Read

বাংলাদেশের প্রথম মেট্রো রেল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনকে সামনে রেখে ইতিমধ্যেই সকলে কাজ শেষ করা হয়েছে। স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করে প্রথম টিকিট কেটে মেট্রোরেলে চড়ে উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিনের চালক হিসেবে থাকবেন মরিয়ম আফিজা।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের সূত্রে জানা গেছে, মেট্রো রেল উদ্বোধনের সব প্রস্তুতি শেষে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত চালক নিয়োগ করা হয়েছে। এদের মাঝে ছয়জন নারী চালক রাখা হয়েছে। তাদের প্রশিক্ষণও শেষ হয়েছে।

উদ্বোধনের দিন মেট্রো রেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনে ট্রেন চালানোর কথা রয়েছে মেট্রো রেলের চালক হিসেবে নিয়োগ পাওয়া মরিয়ম আফিজার।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন মরিয়ম আফিজা।

DIPLOMA NEWS এর Campus Ambassador হতে ক্লিক করুন

২০২১ সালের  ২ নভেম্বর চালক হিসেবে নিয়োগ পান মরিয়ম আফিজা। টানা এক বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মেট্রো রেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন।

মেট্রো রেলের চালক হতে পেরে বেশি খুশি মরিয়ম আফিজা বলেন, ‘২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি। এখনো ট্রেনিংয়ের মধ্যেই আছি। ’

তিনি বলেন, ‘আমি চালক হিসেবে ট্রেনিংয়ের সবগুলো ধাপ পেরিয়েছি। ’

আপনাদের ক্যাম্পাসের তথ্য ও খবর প্রকাশ করতে এই ঠিকনায় মেইল করুন-newsdiploma@gmail.com

TAGGED:
Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS
Leave a Comment