Home শিক্ষাডিপ্লোমা ভর্তিতে পছন্দের বাইরে আসন পেলো অনেক শিক্ষার্থী

ডিপ্লোমা ভর্তিতে পছন্দের বাইরে আসন পেলো অনেক শিক্ষার্থী

by Diploma News
0 comments
যেভাবে জানতে পারবেন ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফলাফল

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন খালি না থাকায় ২য় পর্যায়ের ফলাফলে অনেক শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে পছন্দক্রমের বাইরের প্রতিষ্ঠানে আসন দেওয়া হয়েছে।

ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি প্রক্রিয়ার ২য় পর্যায়ের ফলাফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংকট থাকায় শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।

ফলে অনেক শিক্ষার্থীকে তাদের দেওয়া পছন্দক্রমের বাইরে স্বয়ংক্রিয়ভাবে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

ফলাফল দেখতে শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) Admission ওয়েবসাইটে প্রবেশ করে ‘আবেদনকারী লগইন’ অপশনে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে ‘View Result’ অপশনে ক্লিক করলে নির্বাচনের বিস্তারিত তথ্য দেখা যাবে।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

You may also like