যেভাবে যত্ন নিলে দীর্ঘদিন ল্যাপটপ ভালো থাকবে

Diploma News
2 Min Read

বর্তমান সময়ে দিন দিন ল্যাপটপের ব্যবহার বেড়েই চলছে। সব বয়সের মানুষের কাছেই ল্যাপটপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ল্যাপটপের সাথে সাথে সঠিকভাবে যত্নও করতে হবে। দীর্ঘদিন ল্যাপটপ ব্যবহারের জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। না হলে যেকোন সমস্যা দেখা দিতে পারে। তাই আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই ল্যাপটেপের নানা সমস্যা এড়িয়ে চলা যাবে।

১/ ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। এতে ব্যাটারির ওপরে চাপ কম পড়বে।

২/ ল্যাপটপের জন্য উপযুক্ত ব্যাগ ব্যবহার করুন।

৩/ অবশ্যই ভালো একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন।

৪/ প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রাম/সফটওয়্যারগুলো আনইন্সটল করুন।

৫/ ব্যাটারির কানেক্টর এর লাইন মাঝে মাঝেই পরিষ্কার করুন।

৬/ দরকারি উইন্ডোগুলো ছাড়া অন্য উইন্ডোগুলো বন্ধ রাখুন।

৭/ সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চালাবেন। এতে ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম হয়ে থাকে।

৮/ শাট ডাউন এর পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যবহার করতে পারেন।

৯/ দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখবেন।

১০/ হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইটিনেন্স এর সময় অন্য সকল কাজ বন্ধ রাখবেন।

১১/ একবার ব্যাটারিতে চার্জ শেষ হলে সম্পূর্ণ চার্জ দিয়ে তবেই আবার ব্যবহার করবেন।

১২/ সপ্তাহে একবার হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।

১৩/ বিছানায় ল্যাপটপ একদম কম ব্যবহার করুন।

১৪/ ব্যাগে রাখার সময় ব্যাটারির অংশটা নিচের দিকে রাখবেন। ব্যাটারির অংশটা ল্যাপটপের সবচাইতে ভারী অংশ বিধায় এই ব্যবস্থা।

১৫/ ব্যাটারি যদি কম ব্যবহার করা হয় বা একবারেই ব্যবহার না করা হলে এর আয়ু কমে যায়। এর থেকে বাঁচার জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন। ব্যাটারির চার্জ শেষ হলে তবেই চার্জ দিন।

১৬/ পানি এবং আদ্রর্তা থেকে ল্যাপটপকে দূরে রাখবেন।

১৭/ সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন। রান্নাঘরে বা এর আশেপাশে কোথাও ল্যাপটপ নিবেন না।

১৮/ সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যাবহার করবেন না। এতে ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যে কোন ধরনের ক্ষতি হতে পারে। ল্যাপটপ বা ডেক্সটপ যতটা সম্ভব শীতল স্থানে রেখে ব্যবহার করতে পারলেই ভালো।

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS
Leave a Comment