ফোনের কভারের হলুদ দাগ দূর করার উপায়

Diploma News
2 Min Read

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলছে। আমরা নানান কাজে স্মার্টফোন ব্যবহার করি। নিজের পছন্দের ফোনটি নিরাপদে রাখতে অনেকে কভার বা কেস ব্যবহার করেন। এতে ফোনের কভার দিয়ে নানা ধরনের ডিজাইন ও কালার ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ মানুষ ফোনের রং দৃশ্যমান রাখতে স্বচ্ছ কভার ব্যবহার করেন। তবে কেসটি নতুন অবস্থায় বেশ ভালো দেখায়। কিছুদিন পরই সেটি হলুদ হতে শুরু করে। যা একেবারেই ভালো লাগে না।

জেনে নিন হলুদ দাগ দূর করার উপায়-

প্রথম উপায়-
আপনার ফোনের কভার থেকে বের করে আলাদা করুন। পরে সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের ওপরে রাখুন। এটি এমনভাবে রাখুন যাতে দাগের দিক উপরের দিকে থাকে। এরপরে বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিন।

এবার টুথব্রাশ দিয়ে হালকাভাবে পানিতে ডুবিয়ে বৃত্তাকারভাবে ওপর ঘষুন। দাগগুলো হালকা হতে শুরু করলে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নেন।

দ্বিতীয় উপায়-
একটি পাত্রে ১ কাপ (২৪০ মিলি) গরম পানি রাখুন। তারপর প্রায় ২ থেকে ৩ ফোঁটা সাবান ঢেলে নিন। যেকোন ডিশওয়াশ ব্যবহার করতে পারেন। তবে হালকা সাবান ব্যবহার করা ভালো। সাবানটি খুব শক্ত হয় তবে কভারের ক্ষতি করতে পারে। ডিশ সাবান হালকা দাগ মুছে ফেলার জন্য দুর্দান্ত।

প্রথমে আপনার ফোন কেস থেকে সরিয়ে নিন এবং ফোনটি পানি থেকে দূরে রাখুন। পুরো কেস জুড়ে ব্রাশ দিয়ে ঘষুন, বিশেষ করে এমন জায়গায় যেখানে আপনি বেশি দাগ লক্ষ্য করেন। দাগের চারপাশে বৃত্তাকারে ঘষার চেষ্টা করুন।

তারপর পরিষ্কার পানি দিয়ে কভার ধুয়ে ফেলুন। এরপর নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। এভাবে সপ্তাহে পর পর একবার ফোনের কভার ধুতে পারলে ভালো।

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS
Leave a Comment