২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের প্রথম পর্বের ভর্তি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের নির্বাচিত পলিটেকনিক ইনস্টিটিউট, প্রযুক্তি ও শিফটের তথ্য জানতে পারবেন।
ফলাফল দেখতে শিক্ষার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (BTEB) Admission ওয়েবসাইটে প্রবেশ করে ‘আবেদনকারী লগইন’ অপশনে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে ‘View Result’ অপশনে ক্লিক করলে নির্বাচনের বিস্তারিত তথ্য দেখা যাবে।
পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমেও ফলাফল জানানো হবে।
ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়নের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি নিশ্চায়ন করার সময়সীমা ২৯/০৯/২০২৬ ইং থেকে ০১/১০/২০২৬ ইং তারিখ পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন না করলে নির্বাচিত আসন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই ফল প্রকাশের পর দ্রুত ফলাফল যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা প্লাটফর্ম ‘ডিপ্লোমা নিউজ’। যেখানে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, খবর, নোটিশ ও চাকরির খবরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তুলে ধরা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের যেকোনো তথ্য জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com
ডিএন/এসআর
