বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

Diploma News
1 Min Read

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ কর্মসূচি দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো জন্মলগ্ন থেকেই নানাবিধ বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট, ন্যূনতম ল্যাব ফ্যাসিলিটি না থাকাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এ সমস্যা সমাধানে ৮টি দাবি জানিয়েছেন তারা।

সেগুলো হলো-

১. শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান।

২. ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন ও পর্যাপ্ত লোকবল নিয়োগ।

৩. ক্যাম্পাসে বরাদ্দ বাড়ানো।

৪. তিন মাসের মধ্যে মার্কশিটসহ রেজাল্ট প্রদান।

৫. সেমিস্টার ও রিটেক ফি কমানো।

৬. শতভাগ আবাসন প্রদান করতে হবে

৭. ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা এবং

৮. ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে।

শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS