ময়মনসিংহ পলিটেকনিকে স্কাউটস দিবস উদযাপিত

Diploma News
2 Min Read

লাবিব শেখ আহসান ||

“নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৬ দিবসটি পালন করা হয়।

৮ এপ্রিল ২০২৬, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা।

র‍্যালিতে অংশগ্রহণ করেন রোভার স্কাউট সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। রঙিন ব্যানার ও স্লোগানে মুখরিত এই র‍্যালি ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কাউটিংয়ের গুরুত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কেক কাটার আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ কেপায়েত উল্লাহ্, গ্রুপ সম্পাদক এস. যুথী আল সাকী (সিএএলটি), বিভিন্ন আরএসএল স্যার এবং বিভিন্ন বিভাগের সিআই স্যারগণ।

বক্তারা তাদের বক্তব্যে স্কাউটিং কার্যক্রমকে তরুণ সমাজের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারী সকলেই স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে সমাজ গঠনে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS