ডিসেম্বরে আসছে নতুন যেসব ফোন

Diploma News
2 Min Read

দেখতে দেখতে ২০২৩ সাল শেষের দিকে। বছর শেষে হতে আর মাত্র একমাস বাকি। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বছরের শেষের মাস ডিসেম্বরে বাজারে আনছে চারটি স্মার্টফোন।

জেনে নিন ফোনগুলো সম্পর্কে-

আইকিউও ১২: ১২ ডিসেম্বর লঞ্চ হবে আইকিউও ১২। এই স্মার্টফোনে থাকছে অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। যা এর আগে শুধু গুগল পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনই এনেছে। যেখানে থাকছে একদম লেটেস্ট কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর। এ ছাড়াও ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ওয়ানপ্লাস ১২: চীনের বাজারে ৪ ডিসেম্বর ওয়ানপ্লাস ১২ লঞ্চ হবে। এরপরে এই স্মার্টফোনটি অন্যান্য দেশে পাওয়া যাবে। এই স্মার্টফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর। ৬.৭ ইঞ্চি ২কে ওলিড ডিসপ্লে, ৫৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ক্ষমতার ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে। এই স্মার্টফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

রেডমি নোট ১৩ প্রো প্লাস: অবশেষে রেডমি নোট ১৩ প্রো প্লাস স্মার্টফোনটিও চলতি বছরেই লঞ্চ হবে। ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ফোনের ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি ওলিড কার্ভ প্যানেল। এই স্মার্টফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সঙ্গে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। প্রসেসর থাকছে ৪ এনএম মিডিয়াটেক ডায়মেনসিটি ৭২০০।

অপো রেনো ১১ সিরিজ: নতুন মডেল আনার কথা জানিয়েছে অপো রেনো সিরিজ। স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনের সামনে মিলবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ৪৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে থাকছে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS
Leave a Comment