সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিট, আবেদনে নতুন রেকর্ড

Diploma News
2 Min Read

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রায় ৪০ হাজারের বেশি আসনের বিপরীতে ভর্তি ফরম তুলেছেন প্রায় ৮০ হাজার শিক্ষার্থী। আজ শুক্রবার পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আগামী ২৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও অ্যাপটিচুড টেস্টের ওপর মোট ৭০ নম্বরের পরীক্ষা হবে। এর সঙ্গে এসএসসির জিপিএ (চতুর্থ বিষয় ছাড়া) থেকে ৩০ নম্বর যোগ করা হবে।

বিষয়ভিত্তিক মানবণ্টনের মধ্যে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ২০, সাধারণ বিজ্ঞানে ২০ এবং অ্যাপটিচুড টেস্টে ১০ নম্বর থাকবে। এসএসসির জিপিএর জন্য নির্ধারিত থাকবে ৩০ নম্বর।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে মোট ৫০টি সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং দুটি বিশেষায়িত বা মনোটেকনিক ইনস্টিটিউট।

ভর্তি পরীক্ষা শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১১ অক্টোবর শুরু হবে বলে জানা গেছে।

কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার সেরা শিক্ষামূলক ওয়েবসাইট `ডিপ্লোমা নিউজ‘। যেখানে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, নোটিশ ও খবর ইত্যাদি প্রকাশ করা হয়। আপনার প্রিয় ক্যাম্পাসের তথ্য ও খবর জানাতে এই ঠিকনায় মেইল করুন- newsdiploma@gmail.com

Share This Article
Follow:
কারিগরি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সেরা পোর্টাল DIPLOMA NEWS